পায়ের আওয়াজ পাওয়া যায়
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈≈≈≈
করছো গুম খুন ধর্ষণ ছিনতাই নির্যাতন,
চলছে বিক্ষোভ মিছিল শ্লোগান সংগ্রাম।
করছো হয়রানি চাঁদাবাজি ক্ষমতার রণ,
ঘনীভূত কালো মেঘ, এখুনি ভাসবে ধাম।
ভাবছো কি- এই গুলো করে ছাড় পাবে,
তাই বুঝি ইতিহাস হতে শিক্ষা না নিলে।
যা খুশি করে যাও সময় হলে ফল পাবে,
সময়ে ভুল শুধরে সঠিক পথে না এলে।
শোন ওই পায়ের আওয়াজ পাওয়া যায়,
গগনে পবনে বহে ওই জয়ধ্বনি অবাঁধে।
গুজব ছড়িয়ে বুঝিয়ে ক’দিন রাখা যায়,
মানুষ বুঝে গেছে পড়েছে ভুলের ফাঁদে।
হাহাকার কান্না খোঁজে অদ্য মনুষত্ববোধ,
স্বেচ্ছাচার মুক্ত স্বাধিকার স্বাধীনতা চায়।
জাগ্রত জনতা, চলে প্রতিবাদ প্রতিরোধ,
আগেই ভাল ছিলাম শোন ওই বলে যায়।
কর্ম চায় সাম্য চায়, শান্তি চায় মুক্তি চায়,
গ্যাস, বিদ্যুৎ ও পণ্যমূল্যের ন্যায্যতা চায়।
হয়রানি-দুর্নীতি-চাঁদাবাজ মুক্ত দেশ চায়,
নিরাপত্তা চায়, মানুষের মত বাঁচতে চায়।
মুক্তির তরে মিথ্যা দেয়াল ভাঙ্গে পদাঘাত,
আসছে পায়ের আওয়াজ ঐ শোনা যায়।
কে রোধে জিঞ্জির ভাঙ্গা সত্যের বজ্রহাত,
ওরে অন্ধ বধির, কান পেতে শোন ধরায়।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা খেলা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন