লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি

-জান্নাতুন নাঈম

≈≈≈≈≈≈≈≈≈

কাব‍্য লেখা ছেড়েই দেবো

পাইনা কোন দাম,

লোকে বলে আলসে আমি 

নেই বুঝি আর কাম।।

কেউবা বলে পাগল আমি

ধরছি নতুন ভান,

কাজের কাজ না করিয়ে 

 অকাজে তে বাড়ছে টান।।

কেউ বলে কাব্য খানি লিখে আমি

ভাব দেখাতে চাই,

এতো কথা শুনে আমি 

কোন পথে আজ যাই।।

মনে ভাবি ফেলে দিবো 

হাতের কলম খানি,

আমার দ্বারা আর হবেনা

কাব‍্য লেখা জানি।।

প্রভু আমি তোমার নিয়ে 

লিখতে চাই যে গান,, 

লিখার মাঝে তুমি আমার 

বাড়িয়ে দিও মান।।

তাইতো আমি একলা চলি

গাহি তোমার গান,

অর্থ তাহার বোঝার মতো

আছে কাহার কান।।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতঃ

নামঃজান্নাতুন নাঈম 

পিতাঃ মরহুম রহিম উল্ল্যাহ

মাতাঃ হাফছা বেগম

দাগনভূঞা -ফেনী

বাংলাদেশ 

পেশাঃ শিক্ষিকা অবসরে (লেখিকা) 

শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স 

Check Also

চলো দেশ গড়ি -মোঃ জামাল উদ্দিন

চলো দেশ গড়ি -মোঃ জামাল উদ্দিন ∼∼∼∼∼∼∼∼∼∼ হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে চলো দেশ গড়ি, আশরাফুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *