ভ্যাইস্যা গেলো ভিটা -মীনা কুণ্ডু

ভ্যাইস্যা গেলো ভিটা

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼∼

শীত গ্ৰীষ্ম বর্ষা আগলে রাখি মোর ভিটা
আপন গাঁয়ের মাটির টান বড় মিঠা,
বৃষ্টিপাতের তোড়ে ভেসে গেছে খাল বিল
পশু পাখি  বাসা হারিয়ে করে কিলবিল।

দুই বিঘা জমি বন্যার জলে ভাসছে আবর্জনা
কচি ধানের শীষের ডগায় ছোট্ট ছোট্ট ফেনা,
সবুজে ভরা গ্ৰাম খানি জলের তলায় ভাসে
খোঁটায় বাঁধা গরুর পাল মুখ তুলে আসে।

গোয়াল ঘরের চালাটা ভেঙে পড়েছে জলে
মাটির দেয়াল খড়ের চালা গেছে জলের তলে ,
গ্ৰামের প্রতিবেশিরা আশ্রয় নিয়েছে ক্লাব ঘরে
অসহায় মানুষেরা আধ পেটা খেয়ে মরে ।

জল থৈ থৈ পাড়ার মোড় রাস্তায় নৌকা চলে
বহু মানুষ খাবারের খোঁজে ছোটে দলে দলে ,
ডাঙায় চড়ে মাছ ছোটো খোকা ছিপ ফেলে
পাড়া পড়শির ছেলে পুলে রাস্তার জলে খেলে ।

সাঁঝের বেলা জোনাকেরা সাজে মাটির ঘরে
তাল তমাল শাল পিয়ালের বনে বৃষ্টি ঝড়ে ,
ঘন ঘন রিমঝিম রিমঝিম বর্ষা জলের ফোঁটা
সাত পুরুষ ভিটায় বটের গুঁড়ি টি আছে গোটা।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 
আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। স্কুল কলেজ পড়াশোনা খেলাধুলা সব কিছু উত্তরপাড়ায়।ছোট থেকে বড় হয়ে ওঠা উত্তরপাড়াতে। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Check Also

মুক্তির গান -সিরাজুল ইসলাম মোল্লা

মুক্তির গান -সিরাজুল ইসলাম মোল্লা ∞∞∞∞∞∞∞∞∞ আয় রে আয় গাইবে যদি মুক্তির গান, গাইবে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *