গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু

-অশোক কুমার পাইক

∞∞∞∞∞∞∞∞

বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ,
স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল না যোগ ;
আত্মত্যাগ আর বলিদানে, বীরেরা ছিল শ্রেষ্ঠ,
এখনকার এই দেশের মানুষ ব্যর্থ কলির কেষ্ট l

ভারতবর্ষের স্বাধীনতা চাই বীরেরা শপথ নিয়ে
ব্রিটিশ শত্রুর সঙ্গে লড়ে, তরতাজা প্রাণ দিয়ে,
অনেক রক্ত ঝরিয়ে রণে দামালরা শহীদ হলো
ভারতমাতার আমরাও ছেলে কি দিয়েছি বলো ?

আত্মত্যাগ ও বলিদানের মুরোদ কার বা আছে ?
চালাকির দ্বারা দেশসেবার কত না ফন্দি বাছে,
স্বাধীনতার স্বাদটুকু আজ খায় যে আস্ত গিলে
আত্মস্বার্থে বিভোর তোরা ত্যাগ যে নেই দিলে l

মহান সে সব বিপ্লবী ভাই আজকে অমর দেশে,
পরাধীনতার বেড়ি ভেঙে স্বাধীনতা আনে শেষে ;
তাঁদের ত্যাগে ভারতমাতার মান পেয়েছে ফিরে
তোরা যে মায়ের লজ্জা দিলি দামি বসন ছিঁড়ে l

ব্রিটিশ মারেনি, রক্ত দেয়নি আজকে যারা ঘরে
এ দেশ স্বাধীনের মর্ম তারা জানবে কেমন করে ?
দু’ শ বছরের গোলামী আর দাসত্ব চাবুক খেয়ে
কৃষক, শ্রমিক, জেলে, তাঁতির পিষ্ঠে দাগ ছেয়ে l

লক্ষ রমণীর ইজ্জত লুট, প্রতিবাদীর বুটে চেপে
ফাঁসির দড়িতে লটকালো ব্রিটিশ শত্রুরা খেপে,
পরাধীনতার তীব্র জ্বালা যত দেশপ্রেমীরা বুঝে,
রণক্ষেত্রে খতম করে সেই বিদেশী শত্রুর খুঁজে l

লুটপাট আর দখলদারী আজ লুটেরার মাথায়
ওরা ছিল না যুদ্ধে রণে, দেশ স্বাধীনের খাতায়,
স্বাধীন দেশে বর্বরতার ছাপ যে ওরা মেলে ধরে
স্বাধীন হয়েও পরাধীন এ দেশে গৃহ শত্রুর তরে l

∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

পায়ের আওয়াজ পাওয়া যায় -সিরাজুল ইসলাম মোল্লা

পায়ের আওয়াজ পাওয়া যায় -সিরাজুল ইসলাম মোল্লা ≈≈≈≈≈≈≈≈≈≈≈ করছো গুম খুন ধর্ষণ ছিনতাই নির্যাতন, চলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *