কালস্রোতে কবি ভাবনা -শ্রী স্বপন কুমার দাস

কালস্রোতে কবি ভাবনা

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼∼

কালি কলম সৃষ্টিছাড়া

আঙ্গুল টিপা যন্ত্রে,

গ্রন্থাগারের বন্ধ কপাট

মাছি ভোঁ ভোঁ মন্ত্রে।

টিকটিকি আরশোলা সাথে

মশা বাঁধে বাসা,

ব্যাঙ সাপ মিলে একসাথে

ঘরটি বেশ খাসা।

বই পড়ছে ঘুণ পোকাতে

কেটে করছে শেষ,

গ্রন্থাগারে গ্রন্থাগারিক নেই

পাঠক বদলে বেশ।

মোবাইল হাতে ছেলে মেয়ে

বৌ বাচ্চারা মাতে,

গ্রন্থাগারের পঠন পাঠন

উবেছে সেই থেকে।

কবি গণের ভাবনা যত

ভাসে কালের স্রোতে,

সৃষ্টি-সৃজন কেউ খোলেনা

সকাল সন্ধ্যা রাতে।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষে ১৯৬৩ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। পিতামাতার দ্বিতীয় সন্তান পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী। কবির প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি “উত্তোরণ ” ও   ” শব্দ তোরণ ” আর একটি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়।

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *