জনতার বল -জি কে শাফায়াত আলী

জনতার বল

-জি কে শাফায়াত আলী

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

আছে যত কৃষাণ-জেলে,

মশাল-কুপি হাতে জ্বেলে—

আয় নেমে আয় রাজপথে!

দেখ না চেয়ে কেমন পীড়ন,

তবুও তোদের চোখে আসে না জল?

দেখে এসব চোখ ছলোছল,

ক্রোধের আগুন জ্বলছে ভিতর।

শ্বাসের গতি বাড়ছে কেবল,

বুকটা ফেঁপে হচ্ছে চওড়া;

আয় ছুটে আয়, দেখা সবে জনতার কেমন বল!

মা-বোনদের টেনে-হিঁচড়ে,

আঁকড়ে ধরে, জামা ছিঁড়ে—

করছে ওরা রক্তবমন;

শেয়ালদের এবার করব নিধন,

বাঁচালে দেশ, বাঁচবে মা!রাখব না দস্যুর দল।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।

সাহিত্যকর্ম: তিনি মূলত সামাজিক ও ধর্মীয় বিষয়ের ওপর কবিতা ও ভাবমূলক গান লিখে থাকেন।

উল্লেখযোগ্য বিষয়: তার লেখায় নারীর নিরাপত্তা, সামাজিক অবিচার, ধর্মীয় লেবাসধারী ভণ্ডদের সমালোচনা এবং আধ্যাত্মিক চেতনা ফুটে ওঠে ।

উল্লেখযোগ্য কবিতা/গান: ‘দুর্গম পথে যাইছ না রে মন’আজ কেনো উচাটন মন করে সই’মানব জমি রইল পতিত’ (ভাবের গান), ‘লেবাসে মুসলিম’, ‘শোকাহত’ ও ‘আমি আসিয়া’ (ধর্ষণ বিরোধী কবিতা)।

তিনার দুটি যৌথকাব্য রয়েছে “চব্বিশে গণবিস্ফোরণ” ও”কাঠ গোলাপের অপেক্ষা”।তিনি কবিতার পাতা ডট কম,ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের,আরও অন্যান অনলাইন পত্রিকায় লেখালেখি করেন।

কর্ম জীবন:ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিকিউরিটি গার্ড।

Check Also

রাগ অনুরাগ -শান্তি দাস

রাগ অনুরাগ -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ তোমায় হয়তো বলতে পারিনি আমি অভিমানে,  রেখেছি আমি তোমায় গোপনে …

One comment

  1. আমার লেখা কবিতার পাতায় প্রকাশ করেছেন।এতে আমি সকল পাঠক পাঠীকা মডারেটর এডমিন গুণীজনদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলাম।এগিয়ে যাক কবিতার পাতা এই কামনা করি🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *