প্রেম আমার -শান্তি দাস

প্রেম আমার

-শান্তি দাস

∼∼∼∼∼∼∼∼∼

একটা বাগান তৈরি করবো,বহুদিনের সাধ আমার,

আমার প্রেম আমার বাগানের  ফুলে ফুলে।

ছোট্ট  চারাগুলো নিজের হাতে লাগালাম

সব চারা সতেজ নয় তবুও  আমার প্রার্থনা ওরা বড়ো হোক।

তাদের জন্য আমার  প্রেম ঢেলে  দিলাম

ধীরে ধীরে প্রতিজ্ঞা করলাম  জাগতে  হবে তোদের।

ভালোবাসা জড়িয়ে দিলাম সন্তান  সমতুল্যে,

যত্নে অপূর্ণতা না রেখে সজীবতায় ফিরে পেল প্রাণ।

আমার প্রেম যতো বাড়ে ততোই ওরা সতেজ হতে থাকে

রঙ বেরঙের গোলাপ ফুটিয়ে  তুলেছি বাগানে।

সৌন্দর্য  ভরিয়ে তুলেছে ভিন্ন  ভিন্ন ফুলের বাহারে,

ভোরের সূর্য যখন বাগানে  উঁকি মারে।

প্রেম যে এতো গভীর আগে বুঝিনি।

ওরাও কেমন মুচকি হেসে আমায় ভালোবেসে যায়।

বিকেলে  যখন ঝরে যায় মন উদাস হয়,ওরা যেন ফিসফিসায়–

” তোমার যত্নের অপেক্ষায়   আগামী ভোরে দেখো আবার ফুটবো”–

আমার বাগানে ফুল তুলতে যেন কাঁটা বিধে মনে,

কিছু  ফুল তুলে  যখন লাগাই   ঠাকুরের কাজে।

প্রেম আমার স্বার্থক বলে ভরে উঠে  মন,

জীবনে প্রেম জাগ্রত হয় যখন  আগলে রাখি নিজস্ব কর্ম।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।

Check Also

রাগ অনুরাগ -শান্তি দাস

রাগ অনুরাগ -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ তোমায় হয়তো বলতে পারিনি আমি অভিমানে,  রেখেছি আমি তোমায় গোপনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *