হৈমন্তীকা -তনুশ্রী বসু (পাত্র)

হৈমন্তীকা

-তনুশ্রী বসু (পাত্র)

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কনক ধানের ঘ্রাণে, মোর ব্যাকুল মন পাগল

চলনা ছুটে মাঠের পানে মনেতে দেয় দোল,

হেমন্তের পরশে নবান্ন আসন্ন চাষীর দোর

প্রকৃতি মায়ের এক পবিত্র জাগরণী ভোর।

কুয়াশায় ভরা হিমেল হাওয়ায় শিউলির সুবাস

মল্লিকা বোন হাসছে দেখ, আনন্দের আভাস,

কামিনীর আকর্ষণে, মন করে চঞ্চল উচাটন

হৈমন্তিকা কন্যা আমার, আল্লাদী যে ওর মন।

শিশির ভেজা ঘাসের ওপর হৈমন্তীর পদচিহ্ন

হাল্কা বাতাস বইছে সকালটা বেশ মিষ্টি অনন্য,

চাষীরা ভোরেই ছোটে মাঠের পানে সামনেই নবান্ন

নতুন ধানে হবে পায়েশ,পিঠে,খেয়ে সবাই হবে ধন্য।

প্রকৃতি সাজবে নতুন সাজে,হাল্কা শীতের আমেজ

দ্বিপ্রহরে রবির আলো তীক্ষ্ণ,থাকে ভালোই তেজ,

ফল আর ফুলের বাহার,চোখ ধাঁধানো রূপ মহিমায়

আদর করি হৈমন্তিকাকে মিষ্টি করে এক লহমায়।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের মে ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Check Also

রাগ অনুরাগ -শান্তি দাস

রাগ অনুরাগ -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ তোমায় হয়তো বলতে পারিনি আমি অভিমানে,  রেখেছি আমি তোমায় গোপনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *