পুণ্যরাশি অর্জন -আশীষ খীসা

পুণ্যরাশি অর্জন

-আশীষ খীসা

∞∞∞∞∞∞∞∞

স্বামী-স্ত্রী মোরা দুটি মন এক হয়ে এক মনে

বৌদ্ধ বিহারে বিহারে করেছি নানাবিধ দান,

পুণ্যরাশি অর্জনের তরে করেছি সংঘদান,পিণ্ডদান,

অষ্টপরিস্কার দান,কল্পতরু,চীবর ও নানাবিধ দান।

ইহকালে ও পরকালে সুখ,শান্তি,উন্নতি ও সমৃদ্ধি

পাওয়ায় তরে একাগ্রচিত্তে করেছি দান ও ধর্ম,

বুদ্ধ,ধর্ম ও সংঘের কাছে করেছি নতশিরে বন্দনা ও

প্রার্থনা দীর্ঘ হয় যেন আয়ু ও সুন্দর হয় যেন দেহের বর্ণ।

ভিক্ষুসংঘের কাছ থেকে গ্রহণ করেছি পঞ্চশীল

এবং সেই পঞ্চশীল মনেপ্রাণে পালনও করেছি,

শ্রবণ করেছি ভিক্ষুসংঘের কাছ থেকে ধর্মীয় দেশনা

জানিনা,কতটুকু পুণ্যরাশি অর্জন করতে পেরেছি।

শ্রবণ করেছি নিমগ্নে ভিক্ষুসংঘের নানান সূত্রপাঠ

হাতে হাত ধরে দুজনে নিমগ্নে একত্রে ঢেলেছি পানি,

যেন ধুয়ে-মুছে যায় জীবন থেকে চিরতরে সকল

পাপ,জ্বরা,ব্যাধি,অভাব-অনটন,অশান্তি,কষ্ট ও গ্লানি।

কামনা,বাসনা ও প্রার্থনা মোদের ইহকাল ও পরকাল

যেন সুখ-শান্তিতে থেকে নির্বাণের পথ সুগম হয়,

হিংসা-বিদ্বেষ,রাগ,ক্ষোভ,লোভ-লালসা,মোহ,নেশা

বিতাড়িত হয়ে জীবনে বয়ে আনুক সুখ-শান্তির জয়।

দান,শীল ও ভাবনায় মত্ত থেকে এভাবে করে যাবো

পুণ্যরাশি অর্জনের তরে একাগ্রচিত্তে আজীবন দান,

এভাবে ধর্মীয় অনুষ্ঠানে কায়িক,মানসিক ও আর্থিক

সহযোগিতা ও সহমর্মিতা দিয়ে রেখে যাবো অবদান।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা,মাতাঃ গোপা দেবী খীসা জন্মঃ রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা, উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন।

তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল হলো আলীকদম উপজেলা,বান্দরবান পার্বত্য জেলা।তিনি উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ ইং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।আরও বেশ দুয়েকটি যৌথ

ছড়াগ্রন্থ,কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

 

Check Also

রাগ অনুরাগ -শান্তি দাস

রাগ অনুরাগ -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ তোমায় হয়তো বলতে পারিনি আমি অভিমানে,  রেখেছি আমি তোমায় গোপনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *