কবি কলম -শ্রী স্বপন কুমার দাস

কবি কলম

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼

কবি কলম জাতি মলম

আগামী পথ প্রদর্শক,

আজ সমাজ দর্পণ কথা

আগামী দিনে নির্ণায়ক।

বই পাতায় লিপিবদ্ধ

কবিতা শুধুমাত্র নয়,

আগামী উত্তরসূরীদের

উত্থান সফলতাময়।

বর্তমানের ত্রুটিগুলো

তুলে ধরে কবিতায়,

নব জাগরণ উত্থানে

কবি কলম পথ দেখায়।

প্রকৃতির রূপ লাবণ্যের

ছবি তুলে ধরে কলম,

প্রেম পরিপূর্ণ রূপ পায়

কবি কলম কালি মলম।

দেশ গড়তে রবীন্দ্রনাথ

নজরুল হাতে কলম,

সুকান্ত রজনীকান্ত সহ 

পঞ্চকবির সার্থক জনম।

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

কবি সাহিত্যিক শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী জন্মস্থান- গোপীবল্লভপুর জেলা ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ ভারতবর্ষ।

জন্মতারিখ-১৬/০৪/১৯৬৩ লেখার হাত ১৯৭৮ সাল থেকে এযাবৎ দুটি কাব্যগ্রন্থ- শব্দ তোরণ ও উত্তরণ প্রথম প্রকাশিত কবিতা সাধারণী মা সুবর্ণ রেখা লিটল ম্যাগাজিনের হাত ধরে।

Check Also

রাগ অনুরাগ -শান্তি দাস

রাগ অনুরাগ -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ তোমায় হয়তো বলতে পারিনি আমি অভিমানে,  রেখেছি আমি তোমায় গোপনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *