দিন ভেঙে দিন আসে
-মীর সেকান্দার আলী
∞∞∞∞∞∞∞∞∞
যেখানে যে ছিল সেখানে সে নেই
এমন আকুতি ভাসছে আসছে সময়।
মুক্তিযুদ্ধ কাঁদছে
হাসতে লাগবে অনেক সময়।
মুক্তিযুদ্ধের পতাকায় লিখা আছে
কে আলবদর, শামস রাজাকার।
ওই দলিলের বিলুপ্তি ঘটে
মুছে যাবে লাল সবুজ।
নতুন পথ এঁকে মিজানের মাপে উঠবে সবাই
ধান নৌকা লাঙোল।
শহীদ মিনারের সাত মাথা এক মাথা হবে
নিরপেক্ষ হারাবে সমাজ ধর্মের ধোঁয়াটোপে।
অনেক বর্ষায় ধান নৌকা নাঙোল
নৌকায় উঠবে,
একসাথে বাঁধদেবে বাঁচতে সবাই।
জাতীয় কান্ডারী হাল পাল লঘি বৈঠা
নদীর স্রোত,মাঝি হারাবে পথ।
সেই ধ্যানে বেনু বাজে ধান থেকে চাল নয়-চিটা,
যব খেয়ে বাঁচবে মানুষ।
নৌকায় সার এসে যোগান দেবে ভূমি উর্বরে,
চিটা কেটে ধান ফলবে তবুও সাবধান নবান্ন ঘ্রাণে।
অ-সাধক অধম এই আমি হয় তো থাকবো না সেদিন,
দিন ভেঙে দিন আসে মনে রাখে কি তা কেউ ?
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
জন্ম তারিখ: ১৫ জুন ১৯৬৬ ইং, ভেরী পাড়া, বিভাগীয় শহর রাজশাহী, ঠিকানা: ১ নং ওয়ার্ড, মাদ্রাসা পড়া, নতুন পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও। কর্ম ও সাংসারিক জীবন: দুই কন্যা সন্তানের জনক, সরকারি চাকুরী থেকে অবসরপ্রাপ্ত। শৈশব থেকে লেখালেখির সাথে যুক্ত, পিতা ও নিজ চাকুরীর সুবাদে দেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণের সুযোগ হয়েছে যে শিশির বিন্দুটি অনেকেরই দেখবার সুযোগ হয় নাই। কবিতার পাতা সহ বিভিন্ন অনলাইন সাহিত্য প্লাটফর্মে লেখালিখি করছেন। এ পর্যন্ত তিনটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে (১) লাল ঘুড়ি নীল মন বইমেলা ২০২৬ ইং (২) সময়ের রঙ ২০২৬ বইমেলা ২০২৭ ইং (৩) আলো ছায়া বইমেলা ২০২৫ ইং এবং ২০২৭ ইং হেমন্তের কলম নামে আরেকটি কাব্যগ্রন্থ বইমেলাতে প্রকাশিত হবে আশা রাখছি ইনশাল্লাহ।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন