অস্থিরতা -মোঃ জামাল উদ্দিন

অস্থিরতা

-মোঃ জামাল উদ্দিন

≈≈≈≈≈≈≈≈≈≈

রাজনৈতিক অস্থিরতায় উন্নয়নের অন্তরায়

বাংলার আকাশে কালো মেঘ ছায়া,

মারামারি হানাহানি ক্ষমতার লোভে লোভী

অত্যাচারীর বুকে নাই মায়া।

গরিব দুঃখী অসহায় মানুষ আজ আছে কষ্টে

রাজনৈতিক অস্থিরতায় রোজগার নেই,

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের নাভিশ্বাস

বাংলার মানুষ শান্তি চাই।

খুন দর্শন অত্যাচার নির্যাতন আতঙ্কিত জনগণ

ঘরের বাহির হলে ফিরে আসা সুযোগ নাই,

চারিদিকে হাহাকার ভয় ভীতি মবের রাজত্ব

রাজনৈতিক নেতারা শুধু খাই খাই।

সোনার বাংলা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে

পথ দেখানোর আর কেউ নেই,

পশুর মতো মানুষকে মানুষ মারে নির্দ্বিধায়

নিষ্ঠুর দয়া মায়া নাই।

চান্দাবাজ ধান্দাবাজ দুর্নীতিবাজ লুটেরা

রাজনৈতিক মাঠ করে অস্থিরতা,

বাংলার চারিদিকে সন্ত্রাসের রাজত্ব চলছে

বুকে নেই প্রাণে নেই সহমর্মিতা।

প্রভু বাংলার সাধারণ জনগণকে তুমি রক্ষা করো

তুমি ছাড়া আর কেউ ভরসা নেই,

তুমি রক্ষক তুমি সৃষ্টিকর্তা তুমি রাহমান রহিম

তুমি ভিন্ন আর কোন উপায় নাই।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

মোঃ জামাল উদ্দিন ১৯৭৩ সালের পহেলা জানুয়ারি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা, বাঙ্গুরা বাজার থানার অন্তর্গত কালারাইয়া গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোহাম্মদ আলী এবং মাতা মরহুমা জাহেরা খাতুন।

শিক্ষাজীবন

তিনি যোগেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন। ১৯৮৮ সালে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। শ্রীকাইল সরকারি কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি এবং ১৯৯২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবন ও সামাজিক কর্মকাণ্ড

নিজ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে তিনি শ্রম, অর্থ, বুদ্ধি ও পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গ্রামের শান্তি সমাজ কল্যাণ সংঘের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং গ্রামের সকলের কাছে একজন বিশ্বস্ত মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন।

Check Also

জনতার বল -জি কে শাফায়াত আলী

জনতার বল -জি কে শাফায়াত আলী ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ আছে যত কৃষাণ-জেলে, মশাল-কুপি হাতে জ্বেলে— আয় নেমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *