টাকা -রীনা

টাকা

-রীনা

∼∼∼∼∼∼∼

টাকা, টাকা, টাকা

তোরে ছাড়া সবকিছুই ফাঁকা।

পাগলও চিনে তোরে

জ্ঞানীরা তোর পিছনে ঘুরে।

তোকে পাবার জন্য,

কত সম্পর্ক যায় ভেঙ্গেচুরে।

তোরে পাবার আশায়,

বিবেক, মনুষ্যত্ববোধ পচে যায়।

টাকা তোর লালসায়

মানুষগুলো-

অমানুষে রূপান্তর হয়।

টাকা,

 বলো তুমি কার

হৃদয় নাই তোমার

তুমি শুধু বোঝো কারবার।

∼∼∼∼∼∼∼

,,, কবি পরিচিতি,,,

আমি রীনা বেগম।

পিতা -মৃত,হাজী মোহাম্মদ ইসমাইল।

পুরান ঢাকার মুসলিম পরিবারে আমার জন্ম।

লেখালেখি শুরু স্কুল জীবন থেকে। প্রথম উপন্যাস জীবন গল্প (২০০৭)সালে প্রকাশিত হয়েছে। এছাড়া যৌথ উদ্যোগে বেশ কিছু কবিতার বই প্রকাশিত হয়েছে। বর্তমানে অনলাইনে লেখালেখির সাথে জড়িত আছি।

এক কন্যা সন্তানের জননী।

সংসারের ব্যস্ততার মাঝেও কবিতা পাতার জন্য লেখালেখি করে থাকি।

দীর্ঘদিন লিখতে পারিনি বলে পাঠকদের কাছে ক্ষমা চাইছি।

আপনাদের অনুপ্রেরণা পেলে আবারও নিয়মিত লিখব।

Check Also

জনতার বল -জি কে শাফায়াত আলী

জনতার বল -জি কে শাফায়াত আলী ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ আছে যত কৃষাণ-জেলে, মশাল-কুপি হাতে জ্বেলে— আয় নেমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *