নামো রাজপথে -সিরাজুল ইসলাম মোল্লা

নামো রাজপথে

-সিরাজুল ইসলাম মোল্লা

∞∞∞∞∞∞∞∞

চলো রণে মুক্তির প্রয়োজনে,

চলো সময়ে প্রয়োজনে;

নামো রাজপথে দীপ্ত শপথে

চির মুক্তির আন্দোলনে।

নব সূর্যোদয়ে নবালো হাসবে,

আঁধার কাটবে নিমিষে;

জাগ্রত জনতা, মুক্তি আসবে,

সংশয় কিসে ভয় কিসে!

আশার বাতিঘর বজ্রকণ্ঠস্বর,

জাতির আলোর দিশারী;

স্বাধীনতা রক্ষার সত্তা রক্ষার

তুমি যে পারের কাণ্ডারী।

রক্তের সাগরে অশ্রুর সাগরে

যায় যাবে প্রাণ অকাতরে,

গণসমাধিকারে গণজোয়ারে

মিথ্যা ষড়যন্ত্র যাবে ঝরে।

ডাকে মুক্তবাদ এসো সত্যবাদ,

হও যদি হে মানবতাবাদী;

দাঁড়াও পাশে অন্যায় বিনাশে

তুমি অসত্যের প্রতিবাদী।

আজ মরণপণে গণজাগরণে

মিছিলে শ্লোগানে উত্তাল,

হোক মেঘাচ্ছন্ন বিজয় আসন্ন,

জ্বালাও আলোর মশাল।

চলো শপথে অবিচার রুখতে,

চলো স্বাধিকার প্রতিষ্ঠায়;

তব জন্মাধিকার মানবাধিকার 

ফিরাতে চলো পথসভায়।

সমরে যাবার রাজপথে নামার,

এখনি সময় নামতে পথে;

জের মিলাতে যদি চাও বাচঁতে,

এক্ষুনি- নামো রাজপথে।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।

Check Also

দিন ভেঙে দিন আসে -মীর সেকান্দার আলী

দিন ভেঙে দিন আসে -মীর সেকান্দার আলী ∞∞∞∞∞∞∞∞∞ যেখানে যে ছিল সেখানে সে নেই এমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *