খালি পেটের সন্ধানে -উদয় পদ বর্মন

খালি পেটের সন্ধানে

-উদয় পদ বর্মন

∼∼∼∼∼∼∼∼∼∼∼

তোমার পেট ভরা

তাই তুমি আমার কাছে ব্রাত্য 

তোমার ভরা পেটে খাবার দিলে

অজীর্ণ রোগ হয়,

তাই আমি খালি পেটের সন্ধান করি

খালি পেটে খাবার

খুব সহজেই আত্মীকরণ হয়।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন, জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

দিন ভেঙে দিন আসে -মীর সেকান্দার আলী

দিন ভেঙে দিন আসে -মীর সেকান্দার আলী ∞∞∞∞∞∞∞∞∞ যেখানে যে ছিল সেখানে সে নেই এমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *