মনুষ্যত্ব -শ্রী স্বপন কুমার দাস

মনুষ্যত্ব

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼∼

মনুষ্যত্ব নিত্য সত্য

মৃত্যুহীন প্রাণ,

জ্বরাহীন ক্ষয়হীন

চির শাশ্বত জ্ঞান।

পৃথিবীর মহৎ কর্মে

জাগ্রত মনুষ্যত্ব,

দেশ জাতির অভ্যুত্থানে

এটাই ধ্রুব সত্য।

মনুষ্যত্বের অবক্ষয়ে

জাতির সর্বনাশ,

শিষ্টাচার লুপ্তপ্রায়

বিবেকহীন উল্লাস।

রাজাধিরাজ যদি হয়

অমানবিক প্রাণ,

আদর্শ হীনমন্য তান্ডব

দেশে বিরাজমান।

আদর্শ মনুষ্যত্ব বিবেক

মহান পরিচয়,

অসামাজিক কার্যকলাপ

কভুও না অক্ষয়।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

কবি সাহিত্যিক শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী জন্মস্থান- গোপীবল্লভপুর জেলা ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ ভারতবর্ষ।

জন্মতারিখ-১৬/০৪/১৯৬৩

লেখার হাত ১৯৭৮ সাল থেকে এযাবৎ দুটি কাব্যগ্রন্থ- শব্দ তোরণ ও উত্তরণ প্রথম প্রকাশিত কবিতা সাধারণী মা সুবর্ণ রেখা লিটল ম্যাগাজিনের হাত ধরে।

Check Also

পুণ্যরাশি অর্জন -আশীষ খীসা

পুণ্যরাশি অর্জন -আশীষ খীসা ∞∞∞∞∞∞∞∞ স্বামী-স্ত্রী মোরা দুটি মন এক হয়ে এক মনে বৌদ্ধ বিহারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *