তোমার স্পর্শে
-জি কে শাফায়াত আলী
∞∞∞∞∞∞∞∞∞∞
ডিউটি শেষে যখন আমি,
ফিরলাম আপন নীড়ে।
কে যেন ডাকছে আমার,
প্রিয়তমার নাম ধরে।
দৌড়ে সেথায় গিয়ে দেখি,
প্রিয়তমার মুখ।
ফেঁপে চওড়া হয়ে উঠলো,
মোর শীতল বুক।
ঝাপটে ধরে তার হাতটি,
দৌড়ে গেলাম চলে।
ও মাহ্!হাতে পড়া রেশমির চমকি,
মাখিয়ে দিল গালে।
পরে শুভ দৃষ্টিতে মনের বাঁধন,
আপত্তি আর কীসে?
এ জীবন করেছ আলোড়ন,
তোমার স্পর্শে!
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।
সাহিত্যকর্ম: তিনি মূলত সামাজিক ও ধর্মীয় বিষয়ের ওপর কবিতা ও ভাবমূলক গান লিখে থাকেন।
উল্লেখযোগ্য বিষয়: তার লেখায় নারীর নিরাপত্তা, সামাজিক অবিচার, ধর্মীয় লেবাসধারী ভণ্ডদের সমালোচনা এবং আধ্যাত্মিক চেতনা ফুটে ওঠে ।
উল্লেখযোগ্য কবিতা/গান: ‘দুর্গম পথে যাইছ না রে মন’আজ কেনো উচাটন মন করে সই’মানব জমি রইল পতিত’ (ভাবের গান), ‘লেবাসে মুসলিম’, ‘শোকাহত’ ও ‘আমি আসিয়া’ (ধর্ষণ বিরোধী কবিতা)।
তিনার দুটি যৌথকাব্য রয়েছে “চব্বিশে গণবিস্ফোরণ” ও”কাঠ গোলাপের অপেক্ষা”।তিনি কবিতার পাতা ডট কম,ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের,আরও অন্যান অনলাইন পত্রিকায় লেখালেখি করেন।
কর্ম জীবন:ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিকিউরিটি গার্ড।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন