ভেঙে ফেলো ছাদ
-মীর সেকান্দার আলী
∞∞∞∞∞∞∞∞
একটা বাড়ি নির্মাণে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি লেবার
অবকাঠামোগত সকল শৈল্পিক ছোঁয়া আবশ্যক।
ঘরের আলো ফোটাতে আলো থেকে অন্ধকার,
মন্দ চিনতে মাকাল ফলের প্রয়োজন।
দেহের ভেতরতন্ত্র সুস্থ রাখতে ত্বক নামের ইন্দ্রিয়টির
বিশাল ভূমিকার কথা ভুলে যায় কেউ।
সুতোর সাথে শার্ট, শার্টের সাথে বোতাম,
কলার তৈরিতে প্রেস্টিজ অথবা বক্রম সবই শৈল্পিক ছোঁয়া।
ছাদ বিনে ঘর নয়,
ছাদের মাঝে লুকিয়ে আছে বালি সিমেন্ট রড জল
পর্যাপ্ত দেহের ঘাম, কখনো লুকিয়ে থাকে রক্তের ঘ্রান।
আগাছা ও পরগাছা মেরে একটা মোহোষ্ণতা
চোখ ও নাকের কাছে খেলে যায় অস্তিত্ব ও স্বস্তির আশ্বাস।
দেখেছি ছাদ থেকে পড়ে প্রাণের মৃত ঘটে
ফুল ফোটাতে ঝরে পড়ে নামহীন অজানা ফুল।
ছাদে অবস্থানরত চোখ পৃথিবীটা রঙিন দেখে,
ছোট করে দ্যাখে ছাদের নিচে হেটে চলা খোশবুহীন প্রাণ।
পাঁচ কুড়ি বয়সেও কেউ কেউ মানুষ হয় না,
অনেক বিদ্যান জ্ঞানী হয় না,
বিদ্যাহীনকে জ্ঞানী হতে দেখেছি জীর্ণ ছাদে,
যে জ্ঞানী সে-ই-তো মানুষ।
আজ মানুষ খুঁজছে মানুষ, সুশীল নামের চাটুকারিতায়
মুখে ফেনা তুলে যে প্রমাণ করছে আমি সুশীল,মানুষ,
তার ঘরেই বানর বেঁধেছে বাসা।
শৈল্পিক ছোঁয়াহীন কথা, শৈল্পিক ছোঁয়াহীন ছাদ,
প্রাণহীন দেহ মাটির খোলস ছাড়া আর কি’বা বহন করে!
মৃতকে কবরে রাখো অথবা শ্মশানে,
প্রয়োজনে ভেঙে ফেলো ছাদ
শৈল্পিক ছোঁয়ায় নতুন করে ছাদ গড়তে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
মীর সেকান্দার আলী, জন্ম তারিখ: ১৫ জুন, ১৯৬৬ ইং, ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। পিতা ও মাতা মৃত: মীর মোক্তার আলী, সরকারি চাকুরে ছিলেন, মাতা লতিফা খাতুন। পাঁচ ভাই তিন বোন, কবি সপ্তম। পিতার চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখবার সুযোগ হয়েছে, কবি ছোট থেকেই কবিতা লিখতে অভ্যস্ত, এক সময় বিভিন্ন পত্রিকাতে নিয়মিত লেখা আসতো বর্তমানে কবিতার পাতা ও সূর্যসেনা সাহিত্য পরিষদ সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় লিখছেন। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ : লাল ঘুড়ি নীল মন –সময়ের রঙ,এই দুটি কাব্যগ্রন্থ ২০২৬ বইমেলা ঢাকা থেকে প্রকাশিত—আলো ছায়া, এই কাব্যগ্রন্থটি ২০২৫ বইমেলা ঢাকা থেকে প্রকাশিত হয়েছে, চতুর্থ কাব্যগ্রন্থ হেমন্তের কলম-২০২৭ বইমেলা ঢাকা থেকে প্রকাশিত হবে আশা রাখছি ইনশাল্লাহ।
সাংসারিক জীবন এবং স্থায়ী ঠিকানা:–কর্মজীবন সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত, এখন নিয়মিত কাব্য চর্চায় নিয়োজিত, দুইজন কন্যা সন্তানের জনক, ১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া, নতুন পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন