স্বরচিত কবিতা

পূর্বাভাষ -অশোক কুমার পাইক

পূর্বাভাষ -অশোক কুমার পাইক ≈≈≈≈≈≈≈≈≈≈ ভীষণ এক দুর্দিন আসছে ধেয়ে পৃথিবীর বুকে মহামারী, বন্যায়, জগৎবাসী মরবে ধুঁকে ধুঁকে ! কঠিন ব্যাধি,আশঙ্কা, দুরন্ত গতিতে ভরে যাবে উন্মাদ,বিকার রূপ ক্রমশ পথেই দেখতে পাবে l মহাপ্রলয়, মহাঝঞ্ঝা,বিদ্যুৎ বেগে  ধেয়ে এসে কত মানব অস্তিত্ব ধূলিসাৎ করবে কালবেশে, বিরাট ধূমকেতু আগ্রাসী আবির্ভাবে বিশ্বপুরে বজ্রনিনাদ কণ্ঠে …

Read More »

তামাদি -চন্দ্রিমা গুপ্ত

তামাদি -চন্দ্রিমা গুপ্ত ∼∼∼∼∼∼∼∼  অনেকদিন  ভেবেছি সে আসবেই   রঙিন কল্পনার পাল লাগিয়েছিলাম-     বহমান চলমান ডিঙি নৌকায়    বেলা বেড়েছে আমি পড়ন্ত গোধূলিতে,      মনে মনে তোমাকে শাপ দিই      প্রেম ছিল কি তোমারও মনে?      এলে না তো পলাশ তলায়!       হাতে …

Read More »

গর্হিতের গর্হিতা -রবিন রায়

গর্হিতের গর্হিতা -রবিন রায় ≈≈≈≈≈≈≈≈≈≈ সামান্য নহে সামান্য, অসামান্য বনে ; অদম্য বর্বরতায় আস্ফালনে রণে।  তুচ্ছ প্রাণে ক্ষুদ্র প্রাপ্তি গর্ব অতিশয়, বোধের অভাবে মত্ত জাগায়ে বিস্ময়।  ক্ষিপ্র ভয়াল হেলায় অতি সামান্যতে, গর্বিত হৃদয় বক্রে নিয়ম মান্যতে।  মাত্রাতীত লম্ফঝম্প চেতনা বিনায়, প্রাপ্তি ভরে অভিশাপে সহন সীমায় ; স্বল্প শিক্ষা অল্প জ্ঞানে …

Read More »

নিঃসঙ্গ জীবন -মোঃ জামাল উদ্দিন

নিঃসঙ্গ জীবন -মোঃ জামাল উদ্দিন ∞∞∞∞∞∞∞∞ নিঃসঙ্গ জীবন মানুষের একটা অভিশাপে , দুনিয়ার নিঃসঙ্গতা ঠেলে দেয় পাপে। নিঃসঙ্গ জীবন কালো আধার অমানিশা , জীবনকে করে তোলে একটা তামাশা। নিঃসঙ্গ জীবন একটা যন্ত্রণাদায়ক জীবন , হৃদয়ের চাওয়া পাওয়ার বিলুপ্তি মন। নিঃসঙ্গ জীবন বয়ে আনে দুঃখের প্রবাহে , জীবন মন অতি প্রবাহিত …

Read More »

অতিবৃষ্টি ‎-ক্যচিংনু মারমা

অতিবৃষ্টি ‎ -ক্যচিংনু মারমা ≈≈≈≈≈≈≈≈≈ দেশের জন্য অতিবৃষ্টি, ‎মোটেই কাম্য নয়। ‎পাহাড়বাসী আকাশ দেখে, ‎চুপটি করে রয়। ‎ ‎মাথার ঘামকে পায়ে ফেলে, ‎কষ্ট করা ধান। ‎এক বৃষ্টিতে সেই সোনার ধান, ‎কেড়ে নিল প্রাণ।   ‎ধানের সাথে নিয়ে গেল, ‎স্বপ্নের ঘেরা ঘর। ‎সৃষ্টিকর্তা কষ্ট দেখে, ‎দিবে তাদের বর?   দেখা গেছে …

Read More »

নদী ভাঙনের কান্না -শান্তি দাস

নদী ভাঙনের কান্না -শান্তি দাস ∼∼∼∼∼∼∼∼∼ নদীর তীরে বসত বাড়ি সম্পদ হারিয়ে বস্তিবাসী, চাল নেই চুলা নেই ফিরবে কবে সেই সুদিন। মানুষ অসহায় হারিয়ে গেছে তাদের ভিটেমাটি, সর্বনাশা নদীর স্রোতে ভাঙে পার সেই নিশিরাতে। নদীর একূল ভাঙে ওকূল গড়ে নদী চলে আপন বেগে, চলে জোয়ার ভাটার খেলা মাঝে জোয়ারে ভাঙে …

Read More »

মানুষ মানুষে নেই -শ্রী স্বপন কুমার দাস

মানুষ মানুষে নেই -শ্রী স্বপন কুমার দাস ∞∞∞∞∞∞∞∞∞ পৃথিবী আছে পৃথিবীতেই  মানুষ মানুষে নেই,  আদর্শ বিবেক অস্তাচলে  হায়না ভাসা খেই।  গোলাপ বাগে কান্নার রোল  যাচ্ছে ঝরে চারা, জুঁই মল্লিকা গন্ধরাজ  চাঁপা ছন্নছাড়া। আকাশ জুড়ে শকুন উড়ে  দুর্গন্ধ পরিবেশ,  নরখাদকের অত্যাচারে  মনুষ্যত্ব শেষ। উর্দ্ধ নয়ন নিম্নগামী  রসাতলে মুখ, মানবিকতা মানবতার  সাংঘাতিক …

Read More »

কবির জন্ম -অশোক কুমার পাইক

কবির জন্ম -অশোক কুমার পাইক ∼∼∼∼∼∼∼∼∼ অখ্যাত এই গাঁয়ে জন্মেছিলাম এক বর্ষণ রাতে আজ সেই জন্মদিনে খরদীপ্ত রক্তিম সূর্যের রূপ, অনর্গল ঝরে পড়ছে পড়ন্ত কবির অদম্য শরীরে সূর্যোদয়ের ঐ প্রস্ফুটিত আভা দ্বিধাহীন নিশ্চুপ ! সুদীর্ঘ সময় পেরিয়ে এলাম দু’ধারে সবুজ ফেলে পায়ে পায়ে জড়ান সেই কাদা মাটির ভেজা গন্ধ, ফসলের …

Read More »

স্বার্থপরতা -মীনা কুণ্ডু

স্বার্থপরতা -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ মানবিক দিক থেকে স্বার্থপরতা বড় নিন্দনীয় জগতে বেঁচে থাকার জন্য কোনটা শোভনীয় ? বর্তমানে স্বার্থপর না হলে নিজের মঙ্গল হবে না সমগ্ৰ মানুষের কামনা বাসনা চাহিদা অন্তহীনা। লোভের পথে ক্রমাগত পড়ছে বড় দীর্ঘশ্বাস অবচেতন মনে কেবল স্বার্থের খোঁজের শ্বাস , শিক্ষা দীক্ষায় মানুষ অনেক বেশি প্রতিষ্ঠিত …

Read More »

অন্তরের আলো -এম এ সাত্তার

অন্তরের আলো -এম এ সাত্তার ∼∼∼∼∼∼∼∼∼ আমার ভেতর একটি নীরব জানালা খুলে দাও— যেখানে ভোরের আলো অহংকার ছুঁয়ে নয়, নম্রতার পথ বেয়ে নামে। আমাকে এমন চোখ দাও যাতে মানুষকে দেখি পরিচয়ে নয়, হৃদয়ের স্পন্দনে। আমার কণ্ঠে দাও এমন শব্দ, যা ক্ষত বাড়ায় না, বরং ক্লান্ত প্রাণে একফোঁটা শান্তি হয়ে ঝরে। …

Read More »